اَسۡکِنُوۡہُنَّ مِنۡ حَیۡثُ سَکَنۡتُمۡ مِّنۡ وُّجۡدِکُمۡ وَلَا تُضَآرُّوۡہُنَّ لِتُضَیِّقُوۡا عَلَیۡہِنَّ ؕ وَاِنۡ کُنَّ اُولَاتِ حَمۡلٍ فَاَنۡفِقُوۡا عَلَیۡہِنَّ حَتّٰی یَضَعۡنَ حَمۡلَہُنَّ ۚ فَاِنۡ اَرۡضَعۡنَ لَکُمۡ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ ۚ وَاۡتَمِرُوۡا بَیۡنَکُمۡ بِمَعۡرُوۡفٍ ۚ وَاِنۡ تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَہٗۤ اُخۡرٰی ؕ
মুফতী তাকী উসমানী
তােমরা তােমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সেই স্থানে বাস করতে দাও, যেখানে তােমরা নিজেরা বাস কর। তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না। ১০ তারা গর্ভবতী হলে তাদের জন্য ব্যয় করতে থাক, যতক্ষণ না তারা সন্তান প্রসব করে। ১১ তারপর তারা যদি তােমাদের জন্য শিশুদের দুধ পান করায়, তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দিও। আর (পারিশ্রমিক | নির্ধারণের জন্য) উত্তম পন্থায় নিজেদের মধ্যে পরামর্শ করে নিও। তােমরা যদি একে অন্যের জন্য সংকট সৃষ্টি কর, তবে অন্য কোন নারী তাকে দুধ পান করাবে। ১২
মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা তোমাদের সামর্থ অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্যে সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। যদি তারা গর্ভবতী হয়, তবে সন্তানপ্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে, তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে।
ইসলামিক ফাউন্ডেশন
তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস কর তাদেরকেও সেরূপ গৃহে বাস করতে দিবে ; তাদেরকে উত্ত্যক্ত করবে না সঙ্কটে ফেলার জন্যে ; তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্যে ব্যয় করবে। যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তা হলে অন্য নারী তার পক্ষে স্তন্য দান করবে।
ব্যাখ্যাঃ
গর্ভবতী তালাকপ্রাপ্ত স্ত্রীলোকের বাসগৃহ ও খরচ পাওয়ার ব্যাপারে কারও দ্বিমত নেই । কিন্তু যে গর্ভবতী স্ত্রীলোকের স্বামী মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে মতভেদ রয়েছে । আলী (রাঃ), ইবনে ওমর (রাঃ), ইবনে মাস্ঊদ (রাঃ) প্রমুখ ছাহাবীদের মতে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাকে মোট সম্পদ হতে খরচ দেয়া হবে । আর ইবনে আব্বাস (রাঃ), ইবনে যুবাইর (রাঃ) প্রমূখ ছাহাবীরা বলেন, তার উত্তরাধিকারী সূত্রে পাওনা অংশ হতে তার উপর ব্যয় করা হবে । এটিই সঠিক মত । (ফতঃ বয়াঃ) ২ । সন্তানের খরচ পিতার উপর । গর্ভে থাকাকালীন সময়ে মাতাকে পানাহার ও পরিধেয় দিবে । মাতা দুধপান করালে, অন্যে দুধপান করালে যা দিতে হয়, মাতাকেও তা দিতে । মাতা দুধপান করাতে রাযী না হলে অন্যের দ্বারা দুধপান করাবে । তালাকপ্রাপ্ত স্ত্রী গর্ভবতী না হলেও ই’দ্দত পর্যন্ত তাকে বাসগৃহ দিতে হবে । (মুঃ কোঃ)
—আত ত্বালাক - ৬
0 Comments